কক্সবাজারের উখিয়ায় একটি রোহিঙ্গা ক্যাম্প থেকে আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলিসহ মিয়ানমারের একজন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন-৮) সদস্যরা।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাত পৌনে ৩টার দিকে ক্যাম্প-১৩ এর আওতাধীন জি/৫ ব্লক থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্রসহ ২ রাউন্ড গুলি এবং ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক আবু তাহের টেকনাফের উখিয়ার তানজিমার খোলা ক্যাম্প-১৩-এর 'জি' ব্লকের মৃত আব্দুস সালামের ছেলে।
এ বিষয়ে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন বলেন, উখিয়া থানায় একটি মামলা রুজু করা হয়।
