পদ্মা সেতুতে যানজটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হতে দেখা গেছে। শুক্রবার (২৬ আগস্ট) সকাল থেকে একটি ফেসবুক পেজে ভিডিওটি ভাইরাল হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পদ্মা সেতুর ওপর বাস, পিকআপ ও ব্যক্তিগত গাড়ি যানজটে পড়েছে। গাড়ির যাত্রীরা সেতুতে নেমে ছবি ও সেলফি তুলছেন। কেউ আবার ভিডিও করছেন।
এ ব্যাপারে পদ্মা সেতু জাজিরা প্রান্তের টোল ম্যানেজার কামাল হোসেন বলেন, গত দু-তিন দিন আগে পদ্মা সেতুর ২৭ থেকে ৩২ নম্বর পিলারে পর্যন্ত সেতুর ওপর রোড ব্যারিয়ার ডিভাইস লাগানো হয়। তখন সাময়িক যানজটের সৃষ্টি হয়।
