গাজীপুরে ৯ সিএনজি স্টেশনকে জরিমানা

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ০২:৪৩ এএম

গাজীপুরের বিভিন্ন এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন ৯টি সিএনজি স্টেশনকে ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার সকাল থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস এলাহী। তাকে সহযোগিতা করে গাজীপুর তিতাস কর্তৃপক্ষ।

তিতাসের কর্মকর্তারা জানান, তিতাস গ্যাসের গাজীপুরের কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস এলাহীর নেতৃত্বে¡ বিইআরসির লাইসেন্সবিহীন সিএনজি স্টেশনগুলোতে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর আওতায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান চালিয়ে গাজীপুরের পূর্ব চান্দনা এলাকার হোসেন অ্যান্ড সন্সকে ৮০ হাজার,  নাওজোড় এলাকার  এম এইচ সিএনজিকে ১ লাখ, একই এলাকার মাহবুব ফিলিং স্টেশনকে ১ লাখ, নাওজোড় এলাকার রিয়াজ ফিলিং স্টেশনকে ৮০ হাজার, ভোগড়া এলাকার  ইউনিয়ন ট্রেডিং করপোরেশনকে ৫০ হাজার, কুনিয়া এলাকার  সুসল সিএনজিকে ৮০ হাজার, তারগাছ এলাকার জ্যারোমা সিএনজিকে ৮০ হাজার, বড়বাড়ি এলাকার হাজি ওয়াহেদ সরকার সিএনজিকে ৬০ হাজার, বোর্ডবাজার এলাকার মির্জাপুর সিএনজিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া  সিএনজি প্রতিষ্ঠানে অবৈধ সিলিন্ডারে গ্যাস বিক্রি করার জন্য নাওজোড় এলাকার রিয়াজ ফিলিং স্টেশনকে আরও ৮০ হাজার ও এম এইচ সিএনজিকে ৫০ হাজার টাকা করে মোট ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত