চাকরি

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১২:৩২ এএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

পদ ও যোগ্যতা : ড্রাইভার (ভারী যান) ৬১ জন। অষ্টম বা সমমানের পাস ও বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ ভারী যান চালনায় অভিজ্ঞ হতে হবে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। ১ আগস্ট ২০২২ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে এই সীমা ১৮-৩২ বছর। সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, নগর ভবন, ঢাকা এই ঠিকানায় আবেদনপত্র জমা দেওয়া যাবে ১৫ সেপ্টেম্বর ২০২২ অফিস চলার সময় পর্যন্ত। আবেদন প্রক্রিয়া ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য জানা যাবে প্রতিষ্ঠানটির এই www. dscc.gov.bd) ওয়েবসাইটে। যোগাযোগ : সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, নগর ভবন, ঢাকা।

সূত্র : সমকাল, ১৬ আগস্ট ২০২২, পৃষ্ঠা ১০           

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)

পদ ও যোগ্যতা : সায়েন্টিফিক অফিসার (আইটি/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং) ১ জন। সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণিতে বিএসসিসহ (অনার্স) এমএসসি অথবা প্রথম শ্রেণিতে এমএসসি অথবা উভয় পরীক্ষায় ২য় শ্রেণি বা সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় ৩য় বিভাগ বা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য নয়। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। সায়েন্টিফিক অফিসার (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং) ১ জন। সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণিতে বিএসসিসহ (অনার্স) এমএসসি অথবা প্রথম শ্রেণিতে এমএসসি অথবা উভয় পরীক্ষায় ২য় শ্রেণি বা সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় ৩য় বিভাগ বা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য নয়। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। সায়েন্টিফিক অফিসার (অ্যাপ্লাইড কেমিস্ট্রি) ২ জন। সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণিতে বিএসসিসহ (অনার্স) এমএসসি অথবা প্রথম শ্রেণিতে এমএসসি অথবা উভয় পরীক্ষায় ২য় শ্রেণি বা সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় ৩য় বিভাগ বা সমমানের জিপিএ বা সিজিপিএ থাকা চলবে না। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।  ১ আগস্ট ২০২২ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। (http:// bcsir15.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনের শেষ তারিখ ৫ সেপ্টেম্বর ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন প্রক্রিয়াসহ দরকারি সব তথ্য জানা যাবে করপোরেশনের এই (www.bcsir.gov.bd) ওয়েবসাইট থেকে। যোগাযোগ : বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর), ধানম-ি, ঢাকা।

সূত্র : কালের কণ্ঠ, ১৭ আগস্ট ২০২২ পৃষ্ঠা ৭

×
সর্বশেষ সর্বাধিক পঠিত