আপত্তিকর ভিডিও ধারণ করে মুক্তিপণ দাবি, আটক ৫

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ০১:০১ এএম

ফেনীতে অপহরণ ও নারী দিয়ে আপত্তিকর ভিডিও ধারণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শুক্রবার রাতে মহিপাল থেকে তাদের গ্রেপ্তারের পর গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আসামিরা হলেন, ইমতিয়াজ উদ্দিন তোফায়েল, আবদুল্লাহ আল মামুন, জাহিদ হোসেন, আনোয়ার হোসেন ও রফিকুল ইসলাম আরিফ।

র‌্যাব জানায়, একটি বেসরকারী কোম্পানীর এক কর্মকর্তা গত বুধবার দুপুরে ফেনীর ট্রাংক রোডে অফিসের কাজ শেষে মদিনা বাসস্ট্যান্ড থেকে কুমিল্লার চৌদ্দগ্রামে যাওয়ার পথে অপহৃত হন। পরে ভুক্তভোগীকে সিএনজিতে করে ফেনী শহরের একটি জিমনেশিয়ামের নিচ তলার রুমে নিয়ে আটকে রেখে মারধর করে। তারা ভুক্তভোগীর মোবাইল হতে তার স্ত্রীর কাছে ফোন করে ১ লাখ টাকা দাবী করে এবং টাকা না দিলে স্বামীকে মেরে ফেলার ভয়ভীতি দেখায়। পরে এক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এক পর্যায়ে তারা ভুক্তভোগীর স্ত্রীর কাছ থেকে ২৫ হাজার টাকা হাতিয়ে নেয় এবং পরবর্তীতে ৫০ হাজার টাকা না দিলে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তিভোগীকে ছেড়ে দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত