প্রথমবার ‘কবিতা কনসার্ট’

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১১:২৪ পিএম

অনুষ্ঠিত হয়ে গেল আজব প্রকাশের কবিতা কনসার্টের প্রথম আয়োজন। রাজধানীর কাঁটাবনে অবস্থিত পাঠক সমাবেশ কেন্দ্রে এই আয়োজন হয়। অংশ নেন আজব প্রকাশের সাত কবি তানবীর সাজিব, মাহবুব জামিল পুলক, ফারহান আবিদ, সাকী আহমদ, জয় শাহরিয়ার, ফাহিম হাসান ও ইথার আখতারুজ্জামান। অভিনব এই আয়োজনে সাত কবির প্রকাশিত ও অপ্রকাশিত কবিতা পাঠ করেন কবিরা এবং কয়েকজন বাচিক শিল্পী। এই আয়োজন সম্পর্কে অন্যতম উদ্যোক্তা ও সঞ্চালক  ফারহান আবিদ বলেন, ‘কবিতা প্রকাশ করেই তো আসলে কবি বা প্রকাশনার দায় শেষ হয়ে যায় না। কবিতা পাঠকের কাছে পৌঁছে দেওয়া খুব গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্য নিয়েই এই আয়োজন। যেখানে পাঠক ও কবির মিথস্ক্রিয়া ঘটবে।’ প্রকাশক ও সংগীতশিল্পী জয় শাহরিয়ার বলেন, ‘কনসার্ট বলতে আমরা রক মিউজিকের আয়োজন মনে করি। কিন্তু কনসার্টের শব্দার্থ হলো মিলনমেলা। তাই কবি, কবিতা ও পাঠকের মিলনমেলার আয়োজন এই কবিতা কনসার্ট। প্রথমবারের এই আয়োজনে পাঠক ও শ্রোতাদের বিপুল সাড়া আমাদের অনুপ্রাণিত করেছে। আশা করছি আজব প্রকাশ নিয়মিত এই কবিতা কনসার্ট আয়োজন করবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত