বিআরটিএর অভিযান

৬০টি বাসকে ২ লাখ ৯৭ হাজার টাকা জরিমানা

আপডেট : ২৯ আগস্ট ২০২২, ০২:০১ এএম

অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ১৩টি স্পটে ৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫টি বাসের বিপরীতে ১ লাখ ২ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছে বিআরটিএ। এছাড়া রুটভায়েলেশন/রুট পারমিটবিহীন, হাইড্রোলিক হর্ন, অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ৬০টি বাসের বিপরীতে ৬০টি মামলায় ২ লাখ ৯৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, পরিচালক (এনফোর্সমেন্ট) মো. আজিজুল ইসলাম এবং উপপরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার তদারকি করেন। অভিযানকালে বাস ও মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত