ছয় ঘণ্টার পূর্বাভাস

সকালে তাপমাত্রা বাড়তে পারে ঢাকায়

আপডেট : ২৯ আগস্ট ২০২২, ০৮:১৩ এএম

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ সকালে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। 

আজ সোমবার (২৯ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বভাসে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়া আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।   

পূর্বাভাসে আরো বলা হয়, সকাল ৬টায় ঢাকায় আদ্রতা ছিল ৯০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ঢাকায় আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ৩৯ মিনিট এবং আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত