বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চাকরির সুযোগ

আপডেট : ২৯ আগস্ট ২০২২, ১০:১১ এএম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, লক্ষ্মীপুর, বগুড়া, পাবনা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নড়াইল, ভোলা এবং পটুয়াখালী জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। আবেদনের শেষ তারিখ ১১ সেপ্টেম্বর ২০২২।  

পদের নাম: জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়াল) 
পদসংখ্যা: ১০০
যোগ্যতা ও অভিজ্ঞতা: কমপক্ষে এইচএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। যানবাহন চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ২৮ আগস্ট বয়স সর্বোচ্চ ৩০ বছর, তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

অপেশাদার লাইসেন্সধারী এবং যানবাহন চালনায় তিন বছরের কম অভিজ্ঞ প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে পরীক্ষা ফি বাবদ ৩৩৬ টাকা জমা দিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত