'মুন্না ভাই ৩'-এ চঞ্চল চৌধুরী!

আপডেট : ২৯ আগস্ট ২০২২, ০৭:৪৩ পিএম

ভারতীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি+হটস্টার এর সিওও হুজেফা কাপাডিয়ার প্রশংসায় ভাসলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। হইচই ওয়েব সিরিজ 'কারাগার'-এ চঞ্চলের অসাধারণ অভিনয় নজর কেড়েছে তার। চঞ্চলের মনোমুগ্ধকর অভিব্যক্তি এবং অনন্যসাধারণ অভিনয়দক্ষতা হুজেফাকে দারুণভাবে আকৃষ্ট করেছে বলে তিনি জানান।

তিনি তার সোশাল মিডিয়া হ্যান্ডেলে জানান, তারা তাদের পরবর্তী একটা বড় প্রজেক্টের জন্য অভিনেতা নিতে চান। তিনি লেখেন, চঞ্চল চৌধুরী- আপনি একজন অসাধারণ অভিনেতা যার মধ্যে স্রষ্টার দেওয়া বিশেষ অভিনয়ক্ষমতা রয়েছে। আপনার মনোমুগ্ধকর অভিনয় মন্ত্রমুগ্ধের মতো দেখতে হয়। আপনাকে শুভেচ্ছা। কেবল আপনার কারাগার-এর প্রথম পর্ব দেখা শেষ করলাম। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করছি। আমি কারাগার-এর একটি ক্লিপ শেয়ার করছি যার সম্পাদনা ও কালার গ্রেডিং করেছে আমার টিম। আমার বিশ্বাস আপনি এটা পছন্দ করবেন। যদি চিত্রগ্রাহক এই দৃশ্যে আপনার হাত ও মুখের অভিব্যক্তিগুলো ঠিকমতো ধারণ করতে পারতেন, তাহলে দৃশ্যটি আরও সুন্দর হতো। কিছু মনে করবেন না, এটা একান্তই আমার এবং আমার টিমেরর মতামত। আপনার পরিচালককে আমার অভিবাদন জানাবেন। তিনি এমন একটি স্ক্রিপ্ট নিয়ে কাজ করেছেন যা ধন্যবাদ পাওয়ার মতো। আশা করছি খুব শিগগিরই ডিজনি+হটস্টার এর কাস্টিং টেবিলে আপনার সাথে দেখা হবে। অবশ্যই আমরা বড় কিছু প্ল্যান করব। আপনার সাফল্য কামনা করছি।

image

তিনি আরো লেখেন, ও আরেকটা কথা, 'মামু মুন্না ভাই' আপনাকে খুঁজছে। সামাঝদার কে লিয়ে ইশারাহি কাফি হ্যায়। হে বাংলাদেশি সুপারস্টার, অসীম ভালোবাসা আপনার জন্য।

image

সব কিছু ঠিক থাকলে, ডিজনি+হটস্টার হয়তো চঞ্চল চৌধুরীকে তাদের 'মুন্না ভাই ৩'-এ কাস্ট করতে চায়। ভক্তরাও চায় তার স্বভাবজাত, অনন্য এবং যাদুকরী পারফরমেন্স দেখতে। সূত্র : দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

×
সর্বশেষ সর্বাধিক পঠিত