ব্যাংকিং খাতে প্রথম টোল ফ্রি কল সেন্টার নম্বর চালু করল ব্র্যাক ব্যাংক

আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১২:০৪ এএম

ব্র্যাক ব্যাংক বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে প্রথম ব্যাংক হিসেবে কল সেন্টারে টোল ফ্রি নম্বর চালু করেছে। চার্জ-ফ্রি নম্বরটি গ্রাহকদের আনন্দময় অভিজ্ঞতা দেবে, কারণ কল সেন্টার থেকে প্রয়োজনীয় ব্যাংকিং সেবা পেতে তাদের ফোন বিল নিয়ে আর চিন্তা করতে হবে না। এই টোল ফ্রি নম্বরটি চালু করার উদ্যোগটি গ্রাহকদের উন্নততর ব্যাংকিং সেবা প্রদানে ব্র্যাক ব্যাংকের দৃঢ় প্রতিশ্রুতির সাক্ষ্য বহন করে।

গ্রাহকরা এখন থেকে কোনো চার্জ ছাড়াই যেকোনো মোবাইল নম্বর থেকে এই টোল ফ্রি নম্বর ০৮ ০০০০ ১৬২২১-এ ফোন করতে পারবেন। এই টোল ফ্রি নম্বরটি ব্যাংকের কল সেন্টারে বিদ্যমান চারটি নম্বরের অতিরিক্ত। প্রযুক্তিগতভাবে ইন্ডাস্ট্রির সবচেয়ে উন্নত কল সেন্টারটি প্রতি মাসে ২.৫০ লাখের বেশি কল ব্যবস্থাপনা করে, যা এটিকে গ্রাহকদের অত্যন্ত আস্থার একটি অল্টারনেট ডেলিভারি চ্যানেলে পরিণত করেছে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত