টাঙ্গাইলের সখীপুরে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধনে বাধা ও শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকালে উপজেলার বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষই বিকেলে থানায় পাল্টাপাল্টি মামলা করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিক্ষাপ্রতিষ্ঠানটি ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই ওই খেলার মাঠে শিক্ষার্থীরা খেলাধুলা করে আসছে। গত ২৪ জুলাই বিদ্যালয়ের খেলার মাঠে গাছ রোপণ ও ঘর নির্মাণ করে দখলে নেন স্থানীয় জনৈক নূরুল ইসলাম ও তাদের লোকজন।
এ বিষয়ে নুরুল ইসলাম বলেন, ‘জমিটি আমাদের। আদালতের রায় পেয়ে খেলার মাঠটি দখলে নিয়েছি। সোমবার সকালে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা বাউন্ডারি বেড়া-ঘর ভেঙে নিয়ে গেছে এবং আমাদের লোকজনের ওপর হামলা করেছে। এ নিয়ে থানায় মামলা দিয়েছি।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুর রহমান বলেন, ‘স্কুল প্রতিষ্ঠালগ্ন থেকেই ওই খেলার মাঠে শিক্ষার্থীরা খেলাধুলা করে আসছে। অর্ধশত বছরের পুরনো শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠ বেড়া দিয়ে দখলে নেওয়ায় শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ রয়েছে প্রায় এক মাস ধরে। সোমবার সকালে শিক্ষার্থীরা মাঠ রক্ষায় মানববন্ধন করতে গেলে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়।
