হতাশ করলেন বিজয়, ফের আঘাত মুজিবের

আপডেট : ৩০ আগস্ট ২০২২, ০৮:২৫ পিএম

ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে জাতীয় দলে ফিরেছিলেন আনামুল হক বিজয়। সেই সফরে টি-টোয়েন্টি সিরিজ খেললেও সাফল্য আসেনি। জিম্বাবুয়ে সফরেও টি-টোয়েন্টিতে নামের প্রতি সুবিচার করতে পারেননি বিজয়। তবে ওয়ানডে সিরিজে দুর্দান্ত খেলে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপেও জায়গা পাকা করে নেন। কিন্তু টুর্নামেন্টের প্রথম ম্যাচে নাঈম শেখের মতো তিনিও হতাশ করেছেন।

নিচু হয়ে আড়াআড়ি খেলতে গিয়ে মিস করে গিয়েছিলেন আনামুল হক, আম্পায়ার আসিফ ইয়াকুব অবশ্য আউট দেননি। মুজিব উৎসাহী ছিলেন শুরু থেকেই, তবে নবী রিভিউ নেন একেবারে শেষ মুহূর্তে গিয়ে। সফলও হলো আফগানিস্তান। বল ব্যাটে লাগেনি, বল ট্র্যাকিংয়ে দেখিয়েছে তিন লাল।

মুজিবের ২ ওভারে ফিরলেন দুই ওপেনার, এনামুল ফিরলেন ১৪ বলে মাত্র ৫ রান করে। ৪ ওভারে ১৩ রান তুলতে ২ উইকেট হারাল বাংলাদেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত