বৈশি্বক পরিস্থিতি ও প্রতিবেশী ভারতে পাচার হওয়ার আশঙ্কাসহ নানা কারণে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিশে^ যখন উচ্চমূল্যে জ্বালানি তেলের দাম উঠেছিল, সেই সময় বৃদ্ধি করলে লিটারপ্রতি ৬০ টাকা বাড়াতে হতো উল্লেখ করে তিনি বলেন, ‘বিশে^ তেলের দাম আস্তে আস্তে কিছুটা কমার পর দাম সমন্বয় করেছি।’
গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে বৈশি^ক মহামারী কভিড-১৯, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ সাম্প্রতিক সমস্যায় সরকারের নেওয়া পদক্ষেপ জাতিকে জানাতে কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধির আওতায় আনা সাধারণ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। প্রস্তাব উত্থাপন করেন জাতীয় পার্টির সংসদ সদস্য ও দলটির মহাসচিব মুজিবুল হক।
বিরোধী দলের এমপিদের উদ্দেশে তিনি বলেন, ‘সারা বিশ্ব এখন অস্থিরতার মধ্যে আছে। কেবল বাংলাদেশ নয়। এই যুদ্ধের প্রভাব প্রতিটি দেশে ছুঁয়ে গেছে। সিঙ্গাপুরও বলছে, তাদের এখন তৈরি হতে হবে। আমরা মনে করি প্রস্তুতিতে আছি।’
আলোচনাকালে নসরুল হামিদ জাতীয় পার্টি ও বিএনপির এমপিদের নানা বক্তব্যের জবাব দেন। বিএনপির এমপি হারুনুর রশিদকে উদ্দেশ করে প্রতিমন্ত্রী বলেন, ‘উনারা নিজেরাই বলছেন কভিড-১৯, বৈশি^ক অস্থিরতা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধযেসব কারণে আজকে এই মূল্যস্ফীতি। কেউ অস্বীকার করছেন না। আপনি কোরআনের আয়াত বললেন, সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা যায় না। আপনারাই তো মিথ্যা কথা বলে যাচ্ছেন।’
