অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বদলি

আপডেট : ৩১ আগস্ট ২০২২, ০৯:৫৩ পিএম

অতিরিক্ত মহাপরিদর্শকসহ পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (৩১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিশেষায়িত অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) প্রধান হলেন পুলিশের অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিন এবং এটিউর প্রধান অতিরিক্ত আইজিপি কামরুল আহসানকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) হিসাবে বদলি করা হয়েছে। এ ছাড়া সিআইডির ডিআইজি জামিল আহমদকে সদর দপ্তরে বদলি করা হয়েছে।

অন্য একটি প্রজ্ঞাপনে বলা হয়, বিএমপির অতিরিক্ত ডিআইজি মো. মোকতার হোসেনকে সিআইডি, সিলেট জেলার মোহাম্মদ ফরিদ উদ্দিনকে র‌্যাব ও পুলিশ সদর দপ্তরের মোহাম্মদ সাহেদ মিয়াকে সিআইডিতে (কক্সবাজার) বদলি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত