জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ল্যাঙ্গুয়েজ ক্লাব ও কিষান থিয়েটার নানা রকম অনুষ্ঠানের আয়োজন করেছে।
বুধবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সেমিনার রুমে ল্যাংগুয়েজ ক্লাব কর্তৃক আন্তহল পাবলিক স্পিকিং ও কুইজ প্রতিযোগিতা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক সংগঠন কিষান থিয়েটার কর্তৃক বিশ্ববিদ্যালয়টির শহীদ মিনারে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড ঘটনা নিয়ে রচিত নাটক 'লজ্জিত আমি' মঞ্চস্থ হয়েছে।
ল্যাংগুয়েজ ক্লাবের আন্তহল পাবলিক স্পিকিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন কবি কাজী নজরুল ইসলাম হলের সাকিফ আহমেদ ও মো. জাকির হাসান। সকল হলের প্রতিযোগীর মধ্যে ব্যক্তিগত নম্বরের ভিত্তিতে সেরা বক্তা হয়েছেন শেরেবাংলা হলের ওয়াসিউল হাসান সরকার। রানার আপ হয়েছেন কৃষকরত্ন শেখ হাসিনা হলের রাবেয়া আক্তার ও সুমনা আক্তার মিমি। আর কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন শুভ বিশ্বাস, দ্বিতীয় নাহিদ হাসান এবং তৃতীয় রাবেয়া আক্তার।
সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়টির শহীদ মিনারে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড ঘটনা নিয়ে রচিত নাটক 'লজ্জিত আমি' মঞ্চস্থ করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে নাটকটি রচনা ও পরিচালনা করেন কিষান থিয়েটারের সহকারী মডারেটর কৃষিবিদ এস. কৌশিক কুমার মহন্ত।
অনুষ্ঠান গুলোতে সশরীরে উপস্থিত থেকে বঙ্গবন্ধুকে জানতে এবং তাঁকে নিয়ে বেশি বেশি স্টাডি করা সহ বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তৃতা দেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. নজরুল ইসলাম, ছাত্র পরামর্শক ড. ফরহাদ হোসেন, সংগঠন গুলির মডারেটর সহ বিশ্ববিদ্যালয়টির সিনিয়র শিক্ষকবৃন্দ।
