সম্ভাবনা জাগিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সি গাঁয়ে জড়িয়েছিলেন আল আমিন হোসেন। কিন্তু ফর্মহীনতায় অনেকদিন ধরেই রয়েছেন জাতীয় দলের বাইরে। খেলা নিয়ে নেই খবরের শিরোনামেও। তবে এবার থানায় স্ত্রীর অভিযোগের কারণে খবরের শিরোনামে এলেন তিনি।
পেসার আল আমিনের বিরুদ্ধে তার স্ত্রী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। মিরপুর মডেল থানায় বৃহস্পতিবার তিনি এ অভিযোগ দায়ের করেন।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মোস্তাজিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে তার স্ত্রী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি যাচাই-বাছাই চলছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে ও অভিযোগের সত্যতা পেলে মামলা নথিভুক্ত হবে।
মারপিট কিংবা যৌতুক দাবির বিষয়ে অভিযোগ কি না জানতে চাইলে ওসি বলেন, এ রকমই একটি অভিযোগ দিয়েছেন আল আমিনের স্ত্রী।
