ভারতের বিপক্ষেও টস ভাগ্যে জিতেছিল হংকং। আগে বল করতে নেমে ভালোই চেপে ধরেছিল রোহিতদের। কিন্তু শেষ বেলায় সূর্যকুমার যাদবের ঝড়ে পাহাড়সময় লক্ষ্য আর ছুঁতে পারেনি নিজাকতরা। এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি হচ্ছে তারা। দু দলের কাছেই ম্যাচটি বাঁচা-মরার লড়াই। সে লড়াইয়েও টস ভাগ্যে জয়ী বাবর হায়তরা।
টস জিতেই পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন হংকং অধিনায়ক নিজাকত খান। আগের ম্যাচে হারলেও এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে নামছে তারা।
আগে বোলিং করার কারণ হিসেবে জানতে চাইলে অধিনায়ক নিজাকত বলেন, ‘আমরা যতবার পরে ব্যাটিং করেছি, ততবারই ভালো করেছি। গত ম্যাচে আমরা জিততে পারিনি, কিন্তু ব্যাটাররা জবাবটা ভালোই দিয়েছে। এই ম্যাচেও আমরা নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলতে চাই।’
অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নেমেছে পাকিস্তানও। অধিনায়ক বাবর আজম টস সেশনে জানান, জিতলে তারা আগে বোলিংটাই নিতেন।
হংকং একাদশ
নিজাকাত খান (অধিনায়ক), বাবর হায়াত, ইয়াসিম মুর্তজা, কিঞ্চিত শাহ, স্কট ম্যাককেনি (উইকেটরক্ষক), হারুন আরশাদ, আইজাজ খান, জিশান আলী, এহসান খান, আয়ুশ শুক্লা, মোহাম্মদ গজানফর।
পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ, শাহনওয়াজ দহনী
