২৪ বছর সংসার করার পর সীমা বললেন- 'পুরুষ নয়, নারী পছন্দ'

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৬ পিএম

'পুরুষ নয়, নারী পছন্দ'

সোহেল খানের সঙ্গে ২৪ বছরের বিয়ে ভাঙার পর নাকি এমনই মন্তব্য করেছেন সীমা সাজদহ। তাতেই শোরগোল। নেটফ্লিক্সের 'দ্য ফ্যাবুলাস লাইভস অব বলিউড ওয়াইভস' শোয়ে সোহেলের প্রাক্তন স্ত্রী এ কথা বলেছেন বলে জানা গেছে।

১৯৯৮ সালে সীমার সঙ্গে বিয়ে হয় খান পরিবারের ছোট ছেলে সোহেলের। তাদের রয়েছে দুই সন্তান- নির্ভান ও ইয়োহান। বহুদিন আগে থেকেই গুঞ্জন ছিল সোহেল ও সীমার মধ্যে নাকি খুব একটা বনিবনা নেই। শুধু তাই নয়, নেটফ্লিক্সের 'দ্য ফ্যাবুলাস লাইভস অব বলিউড ওয়াইভস' সিরিজের প্রথম সিজনে স্পষ্ট হয়েছিল সীমা আর সোহেল আলাদাই থাকেন।

সীমা ছাড়াও নেটফ্লিক্সের শোয়ে রয়েছেন সঞ্জয় কাপুরের স্ত্রী মাহিপ কাপুর, অভিনেত্রী নীলম কোঠারি এবং চাঙ্কি পাণ্ডের স্ত্রী ভাবনা। শোয়ের দ্বিতীয় সিজনের একটি এপিসোডে নাকি সোহেলের প্রাক্তন স্ত্রী সীমাকে ম্যাচমেকার (ঘটক) সীমা তাপারিয়ার কাছে নিয়ে যান। সেখানে ঘটক সীমা সোহেলের প্রাক্তন স্ত্রীর কাছে জানতে চান কেন তাদের বিয়ে ভাঙল।

ম্যাচমেকারের প্রশ্নের উত্তরে সীমা জানান, তাদের মতের মিল ছিল না। একে অন্যের সঙ্গে থাকতে চাইছিলেন না। এটা দুজনেই বুঝতে পেরেছিলেন এবং মেনে নিয়েছিলেন। বিয়ের প্রায় ২৪ বছর পর কেন এই বোধোদয়? তা সোহেলের প্রাক্তন স্ত্রীর কাছে জানতে চান। তখনই সীমা বলে ওঠেন, 'মনে হচ্ছে আমি মহিলাদের পছন্দ করি।' সীমার কথা শুনেই ম্যাচমেকার এবং মাহিপ কাপুর চমকে ওঠেন। তাদের অবস্থা দেখে হেসে ওঠেন সীমা। জানান, মজার ছলেই কথাটি বলেছেন। আসলে তিনি বড্ড একগুঁয়ে। তাই একবার কিছু ঠিক করলে তা করেই ছাড়েন। সূত্র : পিঙ্কভ্যালি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত