Learning English

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৮ পিএম

Rain check

কোনো দাওয়াতে এখন না যেতে পারলেও ভবিষ্যতে যাওয়ার সম্ভাবনা থাকা

Examples

a. I’m too busy to go out to dinner; I’ll have to take a rain check.

রাতের খাবার খেতে বাইরে যাওয়ার পক্ষে আমি দারুণ ব্যস্ত; তবে আমি আশা রাখি ভবিষ্যতে যেতে পারব।

b. He said he would take a rain check on visiting us today.

সে বলল সে হয়তো আজ না তবে ভবিষ্যতে কখনো আসবে আমাদের এখানে।

c. He couldn’t attend the concert with his friends. He took a rain check instead.

সে সংগীত অনুষ্ঠানে বন্ধুদের সঙ্গে আজ যোগ দিতে পারবে না। সে হয়তো ভবিষ্যতে কখনো যোগ দেবে।

Spine tingling

মেরুদণ্ড শিহরিত হওয়া, লোমহর্ষক, রোমাঞ্চকর

Examples

a. Seeing my son take that dive in the pool was one of those spine-tingling moments.

আমার ছেলেকে পুলে (জলাশয়ে) লাফিয়ে পড়তে দেখা ছিল (আমার জীবনের) অন্যতম রোমাঞ্চকর মুহূর্ত।

b. I am going to tell you a spine-tingling story just now.

আমি তোমাকে একটি লোমহর্ষক গল্প বলতে যাচ্ছি।

c. It was spine tingling stuff that left many in the audience in tears.

এটি ছিল একটি রোমাঞ্চকর ব্যাপার, যা দর্শককে চোখের জলে ভাসিয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত