এক ম্যাচ আগেই যে দল ৯ গোল করেছিল, পরের ম্যাচে করেছিল দু’গোল, সেই লিভারপুল এভারটনের বিপক্ষে গোলের জন্য হাপিত্যেশ করল গতকাল। ভিএআরে এভারটনের একটি গোল বাতিল না হলে হারতো তারা। গেল মৌসুমে প্রথম ছয় ম্যাচে চার জয়, দুটি ড্র ছিল লিভারপুলের। শেষ পর্যন্ত ১ পয়েন্টের ব্যবধানে হারিয়েছিল লিগ শিরোপা। এবার ছয় ম্যাচে ২ জয়, ১ হারের সঙ্গে তৃতীয় ড্র করল তারা। ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে টটেনহ্যাম। গতকাল ২-১ গোলে হারিয়েছে ফুলহ্যামকে। স্পার্সদের হয়ে গোল করেন এমিল হজবার্গ ও হ্যারি কেইন। চেলসি ২-১ গোলে হারিয়েছে ওয়েস্টহ্যামকে। স্টামফোর্ড ব্রিজে প্রথমার্ধে কোনো গোল হয়নি। ৬২ মিনিটে এগিয়ে যায় ওয়েস্টহ্যাম। ৭৬ মিনিটে বেন কাহিল সমতায় ফেরান চেলসিকে। ৮৮ মিনিটে জয়সূচক গোলটি করেন কাই হাভার্টজ। লা লিগায় ভিনি জুনিয়র ও রদ্রিগোর গোলে বেতিসকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ইতালিয়ান লিগে ফিওরেন্তিনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জুভেন্তাস। ইউনিয়ন বার্লিনের সঙ্গে ১-১-এ ড্র করেছে বায়ার্ন মিউনিখও।
×
