বগুড়া-দিনাজপুর

আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবসে শোভাযাত্রা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১২:০৬ এএম

আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস উপলক্ষে দিনাজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় দিনাজপুর প্রেস ক্লাবের এম. আব্দুর রহিম মিলনায়তনে বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল-আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার।

প্রধান অতিথি হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, প্রকৃতির ঝাড়ুদার শকুনকে রক্ষা ও তাদের বংশবিস্তার করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

অপরদিকে, বগুড়ায় প্রতি বছরের মতো এবারও সেপ্টেম্বর মাসের প্রথম শনিবার বিশ্ব শকুন সচেতনতা দিবস উদযাপন করা হয় নানা আয়োজনে। বিশ্বজুড়ে শকুনের গুরুত্ব ও সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিতে দিবসটি উদযাপন করে পরিবেশবাদী সংগঠনগুলো।

গতকাল শনিবার সকালে বগুড়া শহরের সাত মাথায় শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘তীর’ এর আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে পথসভায় আলোচকরা শকুন সংরক্ষণের অ্যাকশন প্ল্যানের দীর্ঘমেয়াদি কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বারোপ করেন।

বক্তব্য রাখেন তীর-এর উপদেষ্টা জিয়াউর রহমান, মোখলেছুর রহমান, মুস্তাফিজুর রহমান, মতিউর রহমান, ড. এস. এম ইকবাল হোসেন, ফজলে বারী রতন, রিফাত হাসান, হোসেন রহমান, আহসান হাবিব প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত