সোনারগাঁয়ে কৃষিমন্ত্রী

খাদে পড়ে হাবুডুবু খাচ্ছে বিএনপি

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ০২:১০ এএম

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি বলে বাংলাদেশের অর্থনীতি নাকি খাদের কিনারে গিয়ে পড়েছে। আরে আমরা তো খাাদের কিনারে আর আপনারা তো খাদের মধ্যে পরে হাবুডুবু খাচ্ছেন। নাকটা শুধু জেগে আছে এখনো যদি সঠিক রাজনীতি না করেন তাহলে বাকি নাকটাও ডুবে যাবে। পরে খাদে ডুবে মরবেন।

গতকাল শনিবার সকালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে শেখ রাসেল স্টেডিয়ামে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিএনপি নানা ষড়যন্ত্র করছে। আমাদের ভয়ভীতি দেখাচ্ছে। আমরা ২০০৮ সালে জনগণের বিপুল সর্মথন নিয়ে সরকার গঠন করেছি। আগামী দিনের নির্বাচনে আবারও শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত