বিশ্বের ১৬০টিরও অধিক দেশে সমাদৃত রেফ্রিজারেটর ব্র্যান্ড কনকা পিস অব মাইন্ড অ্যাওয়ার্ড-২০২২ পুরস্কার অর্জন করেছে। সম্প্রতি চীনের সাংহাই নিউজপেপার গ্রুপ কর্তৃক আয়োজিত ১৫তম ইয়ফেং কনফারেন্সে এ পুরস্কার ঘোষণা করা হয়। বিশ্বব্যাপী বাজারজাতকৃত দুই হাজারের অধিক সেরা ব্র্যান্ড পণ্যের ১০০টি অধিক্ষেত্র যেমন পণ্যের মেয়াদ, হোম অ্যাপল্যায়েন্স, বিউটি কেয়ার, ফুড, ডেইরি, ড্রিংকিং ইত্যাদি বিবেচনায় সবাইকে পেছনে ফেলে শীর্ষ ৫০তম অ্যাওয়ার্ড অর্জন করে। সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল প্রযুক্তি ‘শান্তিতে কিনুন, শান্তিতে ভোগ করুন, শান্তিতে ব্যবহার করুন, শান্তিতে পরিচালনা করুন এবং শান্তিতে বসবাস করুন’।
কনকার উন্নতমানের পণ্য বিশ্বব্যাপী ভোক্তাদের জীবনমান সহজলভ্য ও উপভোগ্য করে তুলেছে। কনকার রেফ্রিজারেটর ও ফিজার প্রযুক্তি সংরক্ষিত খাবারের মান ১৫ দিন পর্যন্ত স্বাদ অক্ষুণœ রেখে জীবাণুমুক্ত ও স্বাস্থ্যগত উপায়ে সংরক্ষণ করে। দীর্ঘদিন ধরে কনকার প্রতিটি নতুন প্রযুক্তি গ্রাহককে দিচ্ছে স্বাস্থ্যসম্মত আধুনিক ও উন্নত জীবনমান।
ইলেকট্রো মার্ট গ্রুপের হাত ধরে বিশ্বখ্যাত কনকা ফ্রিজের যাত্রা বাংলাদেশে শুরু হয় ১৯৯৮ সালে। গ্রাহকদের আস্থা, বিশ্বমানের মানসম্মত পণ্য এবং সাশ্রয়ী মূল্য প্রতিষ্ঠানটিকে ট্রেডিং ব্যবসা থেকে উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠানে পরিণত হতে সহায়তা করেছে। কনকা রেফ্রিজারেটরের বর্তমান মার্কেট শেয়ার ২৫ শতাংশ। বর্তমানে দেশে প্রায় ৪০টির ও অধিক সিরিজের কনকা রেফ্রিজারেটর ও ফ্রিজার বাংলাদেশের সব সেলস অ্যান্ড ডিসপ্লে সেন্টার, রিটেইল শোরুম এবং পার্টনার শোরুমসহ সর্বত্র পাওয়া যাচ্ছে। বিজ্ঞপ্তি
