লোকমান হোসেন বিডার নতুন নির্বাহী চেয়ারম্যান

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ১২:০১ এএম

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নতুন নির্বাহী চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন সাবেক সচিব লোকমান হোসেন মিয়া। গতকাল রবিবার প্রতিষ্ঠানটিতে যোগ দেওয়ার মাধ্যমে বিদায়ী নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলামের স্থলাভিষিক্ত হন তিনি।

বিডায় যোগ দেওয়ার আগে তিনি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে দায়িত্ব পালন করেন।

চলতি বছরের ১৪ জুন তিনি সরকারি চাকরি থেকে অবসরে যান। ২৩ আগস্ট সরকার তার অবসরোত্তর ছুটি বাতিল করে বিডার পরবর্তী নির্বাহী চেয়ারম্যান হিসেবে প্রজ্ঞাপন জারি করে। সেই প্রজ্ঞাপন অনুসারে গতকাল বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে যোগ দেন। পরবর্তী তিন বছর মেয়াদে তিনি সিনিয়র সচিব পদমর্যাদায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত