রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
রোববার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার ৮০ পিস ইয়াবা, ৪১ গ্রাম ১০ পুরিয়া হেরোইন, ২২ কেজি ৭৮০ গ্রাম গাঁজা, ১৯ বোতল ফেন্সিডিল ও ৫ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মো. ফারুক হোসেন বলেন, আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা দায়ের করা হয়েছে।
