জামালপুরে সার না পেয়ে কৃষকদের বিক্ষোভ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ০২:১০ এএম

জামালপুর সদর উপজেলার নান্দিনায় সার না পেয়ে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ কৃষকরা। গতকাল সোমবার সকাল ১০টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের নান্দিনা বাজার এলাকায় সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন।

বিক্ষুব্ধ কৃষকরা জানান, সাত দিন ধরে ডিলারের দোকানে সার কিনতে এসে সার পাননি তারা। কৃষি অফিসের কর্মকর্তারা না এলে সার দেওয়া হবে না বলে টালবাহানা করছেন ডিলাররা। বাইরে থেকে বাড়তি টাকায় সার কিনতে হচ্ছে।

তাদের অভিযোগ, খোলাবাজারে সার পাচ্ছেন না, ডিলাররা তাদের বন্ধুবান্ধবদের মাধ্যমে রাতের আঁধারে সার দিচ্ছে। প্রচ- খরায় এমনিতেই আবাদ পিছিয়ে গেছে। সার না পেলে না খেয়ে থাকতে হবে। দ্রুত খোলাবাজারে সার দেওয়ার দাবি জানান তারা।

সার ডিলার মেসার্স শাহজাহান অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী জানান, সার আসতে কিছু সময় লাগছে, গতকাল সার এসেছে। সার দেওয়া শুরু হয়েছে। পর্যাপ্ত সার আছে।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরাণ বলেন, ইতিমধ্যেই বিসিআইসির ডিলারদের প্রান্তিক কৃষকদের সার দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত