চেক ডিজঅনার মামলা

হাইকোর্টের রায় স্থগিত চায় রাষ্ট্রপক্ষ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ০২:১০ এএম

চেক ডিজঅনার সংক্রান্ত মামলায় কোনো ব্যক্তিকে কারাগারে পাঠানো সংবিধান পরিপন্থী বলে উল্লেখ করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চায় রাষ্ট্রপক্ষ। গতকাল সোমবার অ্যাটর্নি জেনারেল কার্যালয় ওই রায় স্থগিতের আবেদনের প্রস্তুতির তথ্য জানায়। অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, ‘আবেদনের নথিতে স্বাক্ষর করে পাঠিয়ে দেওয়া হয়েছে।’ সন্ধ্যায় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের একটি সূত্র দেশ রূপান্তরকে নিশ্চিত করে জানায়, হলফনামা (এফিডেভিট) আকারে আবেদনটি আনুষ্ঠানিকভাবে দাখিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

গত ২৮ আগস্ট বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এক রায়ে চেক জালিয়াতির মামলায় কাউকে কারাগারে পাঠানো সংবিধানের ৩২ ধারার লঙ্ঘন উল্লেখ করে বলে, কোনো ব্যক্তিকে তার ব্যক্তিস্বাধীনতা থেকে বঞ্চিত করা সংবিধান পরিপন্থী। এ সংক্রান্ত মামলায় কাউকে কারাগারে বন্দি রাখা ব্যক্তিগত স্বাধীনতা হরণের নামান্তর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত