এবার দেশের যেকোনো স্থান থেকে যেকোনো সময় বিকাশ অ্যাপের মাধ্যমে ঢাকা ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ডিজিটাল সেভিংস সেবা গ্রহণ করতে পারবেন গ্রাহকরা। ঘরে বসেই কাগজপত্র বা ফরম পূরণের ঝামেলা ছাড়াই মাত্র কয়েক মিনিটে ব্যাংক দুটির বিভিন্ন মেয়াদ ও অঙ্কের সেভিংস স্কিম গ্রহণ করতে পারবেন বিকাশ গ্রাহকরা।
ছোট অঙ্কের মাসিক সঞ্চয়ের এই সেবায় ব্যাংকে গিয়ে নতুন অ্যাকাউন্ট খোলার ঝামেলা না থাকায় আর্থিক অন্তর্ভুক্তির বাইরে থাকা মানুষ সহজেই সঞ্চয়ী হিসাব খুলতে সক্ষম হবেন। সার্বিকভাবে মানুষের সঞ্চয় প্রবণতা আরও বাড়াতে এবং ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিতে সহায়তা করবে এই সেবা।
সঞ্চয় সেবা চালু করার জন্য বিকাশ অ্যাপের ‘ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সঞ্চয়’ বা সেভিংস অপশনে ক্লিক করতে হবে। বর্তমানে মাসিক ৫০০, ১০০০, ২০০০ এবং ৩০০০ টাকা কিস্তিতে সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ চার বছর মেয়াদে সঞ্চয় স্কিম থেকে নিজের পছন্দমতো সঞ্চয় করতে পারছেন গ্রাহক। সঞ্চয়ের মেয়াদ পূরণ হওয়ার পর গ্রাহকরা মুনাফাসহ পুরো টাকা বিকাশ অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট করতে পারবেন কোনো খরচ ছাড়াই।
বিকাশ অ্যাকাউন্ট থেকে সঞ্চয়ের কিস্তি স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত তারিখে ঢাকা ব্যাংক বা এমটিবির অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। আর বিকাশের মাধ্যমে নির্ধারিত তারিখের আগেই প্রয়োজনীয় টাকা বিকাশ অ্যাকাউন্টে রাখার জন্য গ্রাহক বার্তা পেয়ে যাবেন। জমার পরিমাণ, সঞ্চয়ের সময়কাল, মুনাফার পরিমাণ গ্রাহক বিকাশ অ্যাপ থেকেই সরাসরি দেখতে পারবেন যেকোনো সময়। বিজ্ঞপ্তি
