চেক ডিজঅনার

জেলে পাঠানো অবৈধ ঘোষণার রায় স্থগিত

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৯ এএম

নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের ১৩৮ ধারায় চেক ডিজঅনার সংক্রান্ত মামলায় কোনো ব্যক্তিকে কারাগারে পাঠানো সংবিধান পরিপন্থী উল্লেখ করে হাইকোর্টের দেওয়া রায় চেম্বার আদালতে স্থগিত হয়ে গেছে। রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের চেম্বার আদালতের বিচারপতি এম ইনায়েতুর রহিম আগামী ১৪ নভেম্বর পর্যন্ত রায়টি স্থগিত করেন।

এ ছাড়া আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠান। আদালত এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিলের (আপিলের অনুমতির আবেদন) নির্দেশ দেয়।

রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুল ইসলাম। আইনজীবী সাইফুল দেশ রূপান্তরকে রায় স্থগিত ও লিভ টু আপিলের তথ্য নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত