ইংরেজি ভাষা ভালোভাবে বুঝতে ও ব্যবহার করতে ইংরেজি বাগধারা সম্পর্কে জানা প্রয়োজন। সর্বাধিক ব্যবহৃত কিছু ইংরেজি বাগধারার অর্থ ও প্রায়োগিক রূপ ধারাবাহিকভাবে আমরা জানব
A lemon
ব্যবহৃত যানবাহন যেটা কেনার পর ত্রুটি বের হচ্ছে, সমস্যাযুক্ত গাড়ি
Examples
a. My brother’s car is a lemon. He spends half of his weekend fixing his car.
আমার ভাইয়ের গাড়িটি সমস্যাযুক্ত। ছুটির দিনের অর্ধেক সময় সে গাড়ি সারাই করতে ব্যয় করে।
b. It’s fine to look for a good deal; just be sure that you don’t end up buying a lemon.
লাভজনক কেনাবেচার খোঁজে থাকা ভালো; কিন্তু সতর্ক থেকো সমস্যাযুক্ত গাড়ি কিনো না যেন শেষে।
c. My car is not a lemon. My car never breaks down.
আমার গাড়ি সমস্যাযুক্ত না। আমার গাড়ি কখনো নষ্ট হয় না।
Over the top
কোনো লক্ষ্য বা সীমা ছাড়িয়ে যাওয়া
Examples
a. Her fundraising campaign went over the top by $5,000.
তার তহবিল সংগ্রহ অভিযান লক্ষ্যমাত্রা থেকেও পাঁচ হাজার ডলার ছাড়িয়েছে।
b. The politician was over the top with his speech. Everything he said was exaggerated.
রাজনীতিবিদ ভাষণে তার সীমা ছাড়িয়ে গিয়েছেন। সবকিছু তিনি বাড়িয়ে বাড়িয়ে বলেছেন।
c. The arrangements for the party was way over the top.
অনুষ্ঠানের আয়োজন সীমা ছাড়িয়ে যাওয়ার পথে।
