টানা ১৮ বছর চ্যাম্পিয়নস লিগে খেলার পর এই প্রথম ইউরোপ সেরা ক্লাব প্রতিযোগিতায় খেলতে পারছেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। যোগ্যতা অর্জনে ব্যর্থ ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে এমন কোনো ক্লাবে যেতে পারেননি যারা চ্যাম্পিয়নস লিগ খেলছে এবার। শেষ পর্যন্ত ইউরোপের দ্বিতীয় সারির ক্লাব প্রতিযোগিতা ইউরোপা লিগ খেলতে হচ্ছে রোনালদোকে। আজ ওল্ড ট্র্যাফোর্ডে স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে গ্রুপ ম্যাচ খেলতে নামছে ম্যানইউ।
কোচ টেন হ্যাগ রোনালদো, সঙ্গে ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়্যারকে শুরুর একাদশে রাখবেন বলে খবর। ১৩ আগস্ট ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ গোলের পরাজিত ম্যাচেই এবার একমাত্র শুরু থেকে খেলেছিলেন রোনালদো। বাকি ম্যাচগুলোতে নেমেছেন দ্বিতীয়ার্ধে। প্রথম দুই ম্যাচ হারলেও পরের চার ম্যাচেই জিতেছে নতুন চেহারার ম্যানইউ।
