Learning English

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৫ পিএম

ইংরেজি ভাষা ভালোভাবে বুঝতে ও ব্যবহার করতে ইংরেজি বাগধারা সম্পর্কে জানা প্রয়োজন। সর্বাধিক ব্যবহৃত কিছু ইংরেজি বাগধারার অর্থ ও প্রায়োগিক রূপ ধারাবাহিকভাবে আমরা জানব

Take a chill pill

শান্ত হও, প্রসন্ন হও

Examples

a. Daren was so scared and stressed out on the plane back home, so I yelled at him “Take a chill pill, you’re freaking everybody out”.

উড়োজাহাজে করে বাড়ি ফেরার পথে ডারেন ভীষণ ভীত ও মানসিক চাপে আক্রান্ত ছিল, তাই আমি তাকে চিৎকার করে বলেছিলাম, শান্ত হও, তুমি সবাইকে পাগল করে ফেলছো। 

b. He said, I think both sides need to take a chill pill.

সে বলল, উভয় পক্ষই শান্ত হওয়া প্রয়োজন।

c. Take the chill pill and put the energy to better use.

শান্ত হও এবং শক্তি অপেক্ষাকৃত ভালো কাজে লাগাও।

A hot potato

স্পর্শকাতর বিষয়, নাজুক পরিস্থিতি, বিতর্কিত বিষয়

Examples

a. I never ask about anyone’s marital status; it can be a hot potato.

আমি কখনো কারও বৈবাহিক অবস্থা সম্পর্কে প্রশ্ন করি না; এটি (তাদের জন্য) একটি স্পর্শকাতর বিষয় হতে পারে।

b. The issue of gun control is a political hot potato in the United States.

 যুক্তরাষ্ট্রে বন্দুক নিয়ন্ত্রণ বিষয়টি একটি রাজনৈতিকভাবে বিতর্কিত বিষয়।

c. The issue became a hot potato for the government.

বিষয়টি সরকারের জন্য একটি স্পর্শকাতর ব্যাপার হয়ে উঠেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত