Blood is thicker than water
(পরিবারের বাইরের ব্যক্তিদের তুলনায়) রক্তসম্পর্কীয়দের মধ্যে টান বেশি থাকে, অন্যদের তুলনায় পরিবারের সদস্যদের প্রতি দায়িত্ব বেশি থাকে
Examples
a. When my best friend and my brother got in a fight I had to help my brother; blood is thicker than water
যখন আমার সবচেয়ে ভালো বন্ধু এবং আমার ভাইয়ের মধ্যে লড়াই হলো তখন আমি আমার ভাইয়ের পক্ষ নিতেই হয়েছিল; পরিবারের সদস্যদের প্রতি দায়িত্ব বেশি থাকে।
b. When you get into trouble, usually your family will be the ones to bail you out, not your friends. After all, blood is thicker than water.
যখন তুমি কোনো সমস্যায় পড়ো তখন তোমার পরিবারের সদস্যরাই তোমার উদ্ধারের ব্যবস্থা করে, তোমার বন্ধুরা নয়। শেষ পর্যন্ত, রক্তসম্পর্কীয়দের মধ্যেই টান বেশি থাকে।
c. When his sister was going through a difficult period and needed support, he dropped everything and went to stand by her; blood is thicker than water.
যখন তার বোন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল এবং সাহায্য প্রয়োজন হয়েছিল, তখন সে সবকিছু ফেলে তার বোনের পাশে দাঁড়িয়েছিল, রক্তের সম্পর্ক সবচেয়ে বড়।
Go for broke
সবকিছু হারানোর ঝুঁকি নেওয়া
Examples
a. I’ve been known to go for broke while playing Monopoly; I usually buy as many hotels as I can
মনোপলি খেলায় সর্বস্ব হারানোর ঝুঁকি নেওয়াতে আমি বিখ্যাত; আমি সাধারণত যতগুলো পারি হোটেল কিনে ফেলি।
b. This is my last chance to achieve what I want. I am going to go for broke.
আমি যা চাই তা অর্জন করার এটাই শেষ সুযোগ। আমি সর্বস্ব হারানোর ঝুঁকি নিতে যাচ্ছি।
c. If you really want to become a successful actor, go for broke. Give up everything else and focus only on your acting career
তুমি যদি সত্যি একজন সফল অভিনেতা হতে চাও তাহলে সর্বস্ব হারানোর ঝুঁকি নাও। সবকিছু ছেড়ে তোমার অভিনয় পেশার প্রতি একাগ্রচিত্ত হও।
