বাংলাদেশ বিমানবাহিনী
পদ ও যোগ্যতা : বিমানসেনা পুরুষ ও মহিলা। (এন্ট্রি নং-বিমানসেনা-৫১ জন, শিক্ষা প্রশিক্ষক ৩৬ জন এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট ২১ জন)। শিক্ষা প্রশিক্ষক (পুরুষ) পদে পদার্থ বিজ্ঞান/গণিত/ রসায়ন/ব্যবস্থাপনা অথবা ইংরেজি (স্নাতক পর্যায়ে ন্যূনতম ৩০০ নম্বর) বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি পাসসহ ন্যূনতম সিজিপিএ ২.৫ থাকতে হবে। সাইফার অ্যাসিস্ট্যান্ট (পুরুষ) পদে বিএসসি/বিকম অথবা বিএ (স্নাতক পর্যায়ে ইংরেজিতে ন্যূনতম ১০০ নম্বর) স্নাতক বা সমমান ডিগ্রি পাসসহ ন্যূনতম সিজিপিএ ২.৫ থাকতে হবে। টেকনিক্যাল ট্রেড (পুরুষ) পদে এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫ অথবা সমমান পাস। নন-টেকনিক্যাল ট্রেড (পুরুষ) পদে এসএসসিতে যেকোনো শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫ অথবা সমমান পাস। এমটিওএফ (পুরুষ) পদে এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৩ অথবা সমমান পাস। প্রভোস্ট (পুরুষ ও মহিলা) এসএসসিতে যেকোনো শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫ অথবা সমমান পাস। চিকিৎসা সহকারী (পুরুষ ও মহিলা) এসএসসিতে জীব বিজ্ঞানসহ বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫ অথবা সমমান পাস। পিএফঅ্যান্ডডিআই (মহিলা) এসএসসিতে যেকোনো শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫ অথবা সমমান পাস। আইটি সহকারী (পুরুষ) এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫ অথবা সমমান পাস। জিসি (গ্রাউন্ড কম্বেটিয়ার্স) (পুরুষ) এসএসসিতে যেকোনো শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫ অথবা সমমান পাস। খেলোয়াড় টেকনিক্যাল (পুরুষ) এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫ অথবা সমমান পাস। খেলোয়াড় নন-টেকনিক্যাল (পুরুষ) এসএসসিতে যেকোনো শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫ অথবা সমমান পাস। মিউজিশিয়ান (মহিলা) এসএসসিতে যেকোনো শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫ অথবা সমমান পাস। বিবাহিত বা অবিবাহিত এবং বাংলাদেশি নাগরিক পুরুষ বা মহিলা। সব ট্রেডে ২ এপ্রিল ২০২৩ বয়স ১৬ থেকে ২১ বছর। শিক্ষা প্রশিক্ষক এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট পদে সর্বোচ্চ ২৮ বছর। এমটিওএফ পদে সর্বোচ্চ ২৪ বছর, চিকিৎসা সহকারী এবং মিউজিশিয়ান সর্বোচ্চ ২৬ বছর। পুরুষ প্রার্থীর ন্যূনতম শারীরিক যোগ্যতার ক্ষেত্রে উচ্চতা সব ট্রেডে কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং প্রভোস্ট ও জিসি পদে ৫ ফুট ৮ ইঞ্চি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি, প্রসারণে ৩২ ইঞ্চি। ওজন বয়স ও উচ্চতা অনুসারে এবং চোখ ৬/৬ অথবা বিধি অনুসারে। মহিলা প্রার্থীর উচ্চতা সব ট্রেডে কমপক্ষে ৫ ফুট, প্রভোস্ট ও পিএফঅ্যান্ডডিআই পদে ৫ ফুট ৩ ইঞ্চি। বুকের মাপ ২৮ ইঞ্চি, প্রসারণে ৩০ ইঞ্চি, ওজন বয়স ও উচ্চতা অনুসারে এবং চোখ ৬/৬ অথবা বিধি অনুসারে। এই www.joinairforce.baf.mil.bd) ওয়েবসাইটের মাধ্যমে শুধু অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ১৩ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত। আবেদনসহ অন্যান্য দরকারি তথ্য জানা যাবে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি, বিমান বাহিনীর ওয়েবসাইট এবং বাংলাদেশ বিমানবাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা এবং রিক্রুটমেন্ট পরিদপ্তর, বিমানবাহিনী সদরদপ্তর, ঢাকা সেনানিবাস, ঢাকা-এই ঠিকানা থেকে।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১ সেপ্টেম্বর ২০২২, পৃষ্ঠা ১০
