ঘানা ও তিউনিশিয়ার সঙ্গে ২৩ ও ২৭ সেপ্টেম্বরের দুই প্রীতি ম্যাচের দলের গ্যাব্রিয়েল জেসুস আর ফিলিপ কুতিনহোকে নেননি ব্রাজিলের কোচ তিতে। দলে নতুন মুখ দুই ডিফেন্ডার জুভেন্তাসের ব্রেমার এবং রোমার রজার ইবানেজ। জেসুসকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি, ‘সে দারুণ ছন্দেই আছে। তবে এই দলটা বাকিদের সুযোগ দিতে গড়া হয়েছে। জাতীয় দলে সে (জেসুস) কেমন খেলে, সেটা আমি দেখেছি। এখন অন্যদের সুযোগ দিয়ে দেখছি।’ প্রিমিয়ার লিগে এবার আর্সেনালের হয়ে দারুণ শুরু করলেও, বিশ্বকাপ বাছাইতে ব্রাজিলের হয়ে ১১ ম্যাচ খেলে কোনো গোল করতে পারেননি জেসুস। ব্রাজিল দলে নেই ৩৯ বছরের অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেসও।
২৬ জনের ব্রাজিল দল
গোলরক্ষক : অ্যালিসন বেকার, এডারসন ও ওয়েভারটন। ডিফেন্ডার : অ্যালেক্স সান্দ্রো, অ্যালেক্স তেলেস, দানিলো, গ্লেইসন ব্রেমার, এদের মিলিতাও, ইবানেজ, মার্কিনহোস ও থিয়াগো সিলভা। মিডফিল্ডার : ব্রুনো গিমারেস, ক্যাসেমিরো, এভারটন রিবেইরো, ফাবিনহো, ফ্রেড ও লুকাস পাকুয়েতা। ফরোয়ার্ড : অ্যান্টনি, রবার্তো ফিরমিনো, মাথিউস কুনহা, নেইমার, পেদ্রো, রাফিনহা, রিচার্লিসন, রদ্রিগো ও ভিনিসিউস জুনিয়র।
