ওভাল টেস্টে লিডের পথে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে মাত্র ১১৮ রানে অলআউট করেছে তারা। ওলিয়ে রবিনসন দ্বিতীয়বার ৫ উইকেট নেন। নিজেদের ইনিংসে এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩ উইকেটে ১০৭ রান তুলেছে ইংল্যান্ড। ব্যাট করছিলেন হ্যারি ব্রুক (১২) এবং ওলি পোপ (৪৮)।
×
