Off one’s rocker
উদ্ভট চিন্তা করে যে ব্যক্তি, আকাশকুসুম চিন্তা করে যে ব্যক্তি, অপ্রকৃতিস্থ
Examples
a. If you think that you are going to win the jackpot this week, you are off your rocker.
তুমি যদি ভাবো যে এ সপ্তাহের জ্যাকপট তুমিই জিতবে তাহলে তুমি আকাশকুসুম চিন্তা করছ।
b. I think Jane’s grandmother is a little off her rocker these days.
আমার ধারণা জেনের দাদিমা আজকাল কিছুটা অপ্রকৃতিস্থ অবস্থায় আছেন।
c. I’m going to go off my rocker if I have to hear that song one more time!
ওই গান যদি আবার শুনতে হয় তাহলে আমি পাগল হয়ে যাব।
Step up to the plate
কোনো চ্যালেঞ্জ বা কোনো কাজের দায়িত্ব নিতে এগিয়ে আসা
Examples
a. It’s time for Tom to step up to the plate and take on his share of work
টমের এখন দায়িত্ব নিতে এগিয়ে আসা এবং নিজের ভাগের কাজটি করার সময়।
b. In this crisis we all need to step up to the plate and make a difference.
এই সংকটে আমাদের সবাইকে দায়িত্ব নিতে এগিয়ে আসতে হবে এবং অবস্থার পরিবর্তন করতে হবে।
c. It’s time they stepped up to the plate and took responsibility for their actions.
সামনে আসা এবং কৃতকর্মের দায় গ্রহণের এটাই তাদের জন্য চূড়ান্ত সময়।
