ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। তাদের অধিকাংশেরই ছাত্রত্ব নেই। খোরশেদ আলম সোহেলকে সভাপতি ও আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তাদের কারোরই ছাত্রত্ব নেই।
গতকাল রবিবার বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ ছাড়া ২২ জনকে সহসভাপতি ও ৮২ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক করে ৩০২ সদস্যের ঢাউস পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে ছাত্রদল। একই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা বিশ^বিদ্যালয় শাখা ছাত্রদলের নতুন সভাপতি সোহেল বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এই দুইজন প্রায় পাঁচ বছর আগে তাদের ছাত্রত্ব শেষ করেছেন। এছাড়াও কমিটিতে থাকা বাকি ৩১ সদস্যের অধিকাংশের ছাত্রত্ব নেই। এদের মধ্যে রয়েছে সিনিয়র সহ-সভাপতি ইজাজুল কবির রুয়েল, সহ-সভাপতি মো. হাসানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র রায় সাহস, আবদুল জলিল আমিনুল, মাসুম বিল্লাহ, ফারহান মো. আরিফুর রহমান, আনিসুর রহমান খন্দকার অনিক, মো. নাছির উদ্দিন শাওন, আব্দুল্লাহ আল রিয়াদ, ইব্রাহিম খলিল, ইউসুফ হোসেন খান, অলী আহমেদ ও সৈকত মোর্শেদ। সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাসুদুর রহমান বাবু।
অছাত্রদের নেতৃত্বে আনার বিষয়ে কথা বলতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে ফোন করলেও তারা ধরেননি।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল বলেন, ‘আমার নিয়মিত ছাত্রত্ব শেষ হয়েছে। কিন্তু আমি বিশ্ববিদ্যালয়ের একটি কোর্সে ভর্তি আছি।’
ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা : পূর্ণাঙ্গ কমিটির সহসাধারণ সম্পাদক করা হয়েছে ৬২ জনকে, সহসাংগঠনিক সম্পাদক ৩৮ জন, সম্পাদকমণ্ডলীর সদস্য ৭৩ জন এবং সাধারণ সদস্য করা হয়েছে ১৯ জনকে।
সহ-সভাপতি : রাশেদ ইকবাল খান, তানজিল হাসান, তবিবুর রহমান সাগর, রিয়াদ মো. ইকবাল হোসেন, শেখ আল ফয়সাল, কামরুজ্জামান আসাদ, মুতাছিম বিল্লাহ, ঝলক মিয়া, রোকনউজ্জামান রোকন, নিজাম উদ্দীন রিপন, মাহাবুব মিয়া, আক্তারুজ্জামান আক্তার, আকতার হোসেন, নাসির উদ্দীন আহমেদ, আশরাফুল ইসলাম আনিক, করিম প্রধান রনি, ইসামন্তাজ ইজাজ শাহ্, মারুফ এলাহি রনি, সুলতানা জেসমিন জুঁই, সাইফুল ইসলাম সিয়াম, সাজ্জাতুল হানফি সাজ্জাদ, কাজী মোহাম্মদ ইলিয়াছ।
যুগ্ম-সাধারণ সম্পাদক : জহিরুল ইসলাম (জহির রায়হান আহমেদ), ইউনুচ আলী রাহুল, শাহ আলম, ইব্রাহিম খলিল ফিরোজ, মাহতাব উদ্দীন জিমি, সালাউদ্দীন, তৌহিদুর রহমান আউয়াল, আনোয়ার পারভেজ, আকন মামুন, আরিফুর রহমান, অহিদুল ইসলাম অপু, বায়েজিদ প্রধান, আব্দুর সাত্তার পিয়াস, খায়রুল আলম সুজন, মারজুক আহমেদ (আল আমিন), মাকসুদুর রহমান সুমিত, রেজাউল করিম তাহসান, শফিকুল ইসলাম বাবু, রাকিবুল হাসান রকি, জাহিদুল ইসলাম, জুয়েল মৃধা, মিলন হাওলাদার, এইচ এম আবু জাফর, সোহেল রানা, আবু সুফিয়ান, মশিউর রহমান মামুন, সাফি ইসলাম, শফিকুল ইসলাম, সাকির আহমেদ, শাহজাহান শাওন, ওয়ালিউর রহমান জনি, লিটন এ আর খান, আরিফ হোসেন, সজীব মজুমদার, আশিকুর রহমান, রিয়াদ-উর-রহমান, হাসান আল আরিফ, শিপন বিশ্বাস, মঞ্জুরুল ইসলাম রিয়াদ, হাফিজুর রহমান সোহান, নাদির শাহ পাটওয়ারী, শ্রী মিঠুন কুমার দাস, মুহাম্মদ ওয়াসিফ সরওয়ার, সালেহ মো. আদনান, আমান উল্লাহ আমান, মোহাম্মদ আবুল বাশার, মোস্তাফিজুর রহমান রুবেল, মোস্তাফিজুর রহমান, শাখাওয়াত হোসের সুহান, এস এম মাহমুদুল হাসান রনি, জসিম উদ্দীন, আবুল খায়ের ফরাজী, শরিফুল ইসলাম রাকিব, জহির হাসান (মোহন), মামুন হোসেন, মাহমুদুল হাসান মারজান, আশিক আহমেদ, হাসিবুল ইসলাম সজীব, মাসুদ হোসাইন (মাসুদ রানা), মামুন খান, আনিসুর রহমান, জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম সাইফ, নাজমুল হুদা, আমিনুর রহমান শান্ত, তৌহিদুল ইসলাম এরশাদ, শাহ মোয়াজ্জেম হোসেন, রফিকুল হাসান পলাশ অয়ন, জকির উদ্দিন আবির, কাজী জিয়া উদ্দিন বাসেত, আবুল কালাম আজাদ, আব্দুর রহিম সৈকত, সাইফুল হক তাজ, সালাউদ্দিন খালিদ হিমেল ভূইয়া, খোরশেদ আলম লোকমান, সালাউদ্দিন হিমেল, মাসুদ রানা রিয়াজ, সোহরাব হোসেন সুজন, রুপক মিয়া, ত্বন্বী মল্লিক, শ্যামলী আক্তার এবং রেহেনা আক্তার শিরিন।
সহ যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়েছে রকিবুল ইসলাম রাকিবকে।
এর আগে গত ১৭ এপ্রিল আংশিকভাবে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে বিএনপি। ওই আংশিক কমিটিতে আরও ছিলেন সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খান, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব ও সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া।
