সাজেদা চৌধুরীর প্রথম জানাজা সম্পন্ন

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৪ এএম

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম জানাজা ফরিদপুরের নগরকান্দায় সম্পন্ন হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নানা শ্রেণি–পেশার মানুষের অংশগ্রহণে জানাজা সম্পন্ন হয়েছে। নামাজ শেষে সাজেদা চৌধুরীর মরদেহ আবার ঢাকায় নিয়ে আসা হবে।

এরপর বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য জাতীয় শহীদ মিনারে রাখা হবে সৈয়দা সাজেদা চৌধুরীর মরদেহ।

পারিবারিক সূত্র জানায়, বাদ আসর ঢাকার বায়তুল মোকাররম মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

রোববার (১১ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে বর্ষীয়ান এ রাজনীতিবিদ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বেশ কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন সাজেদা চৌধুরী। গত সপ্তাহে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার স্বামী গোলাম আকবর চৌধুরী ২০১৫ সালের নভেম্বরে মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত