ষষ্ঠ শ্রেণি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৮ পিএম

তৃতীয় অধ্যায় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার

বহুনির্বাচনী

১. পানি বা কোনো তরল পদার্থ কম্পিউটারের ওপর পড়লে  কী হবে?

ক. কম্পিউটারের ক্ষতির হতে পারে

খ. কম্পিউটার ভিজে যেতে পারে

গ. কম্পিউটার বন্ধ হয়ে যেতে পারে

ঘ. কোনো ক্ষতি হবে না

২. পানি বা অন্যান্য পানীয় কম্পিউটারের ভেতরে ঢুকে গেলেÑ

ক. মাউস কাজ না করতে পারে

খ. মনিটর বন্ধ হয়ে যেতে পারে

গ. শর্টসার্কিট হতে পারে

ঘ. কিছুই হবে না

৩. পানি বা তরল কম্পিউটারের ভেতর ঢুকে গেলে কী করতে হয়?

ক. কম্পিউটার বন্ধ করে দীর্ঘ সময় ফ্যানের নিচে রাখতে হয়

খ. কম্পিউটারকে রোদে শুকোতে হয়

গ. শুধু কম্পিউটার বন্ধ করলেই হয়

ঘ. ওপরের কোনোটিই নয়

৪. কি-বোর্ড পরিষ্কার করতে কী ব্যবহার করা যায়?

ক. কটন বাড                   খ. তরল পদার্থ

গ. যেকোনো কাপড়                       ঘ. ভিনেগার

৫. মাউসের কোন অংশটি অপরিষ্কার হলে মাউস ঠিকমতো কাজ করে না?

ক. লেন্স                         খ. বাটন

গ. তার                           ঘ. কভার

৬. অপটিক্যাল মাউস কীভাবে কাজ করে?

ক. আলো প্রতিফলিত করে

খ. আলো প্রতিসরণের মাধ্যমে

গ. আলো অন/অফ করে

ঘ. কোনোটিই নয়

৭. সফটওয়্যার ভালো রাখতে হলে কী করা প্রয়োজন?

ক. এর অপব্যবহার                        খ. এর রক্ষণাবেক্ষণ

গ. ব্যবহার না করা            ঘ. পরিবর্তন করা

৮. সফটওয়্যারের যতœ না নিলেÑ

ক. কাজ বাধাগ্রস্ত হয়

খ. অ্যান্টিভাইরাস ব্যবহার করা যায় না

গ. কাজের কোনো ক্ষতি হয় না

ঘ. ইন্টারনেট ব্যবহার করা যায় না

৯. হার্ডওয়্যার ও সফটওয়্যার মিলে কী তৈরি হয়?

ক. গাড়ি                         খ. টেলিভিশন

গ. কম্পিউটার                  ঘ. রেডিও

১০. মুক্ত বা ওপেন সোর্স কম্পিউটারে কোনটি তৈরি হয় না?

ক. ব্যাকটেরিয়া                খ. ভাইরাস

গ. সফটওয়্যার                 ঘ. হার্ডওয়্যার

১১. কম্পিউটারের সফটওয়্যারের যতœ না নিলে কীসের শিকার হতে হয়?

ক. হার্ডওয়্যারের              

খ. কম্পিউটার ভাইরাসের

গ. প্রোগ্রামারের               

ঘ. সফটওয়্যার কোম্পানির

১২. এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার সবার অজান্তে ছড়িয়ে পড়তে পারে কোনটি?

ক. তথ্য                          খ. উপাত্ত

গ. কম্পিউটার ভাইরাস                   ঘ. অ্যান্টিভাইরাস

১৩. কম্পিউটার ভাইরাস কে তৈরি করে?

ক. কম্পিউটার                  খ. মানুষ

গ. সফটওয়্যার                 ঘ. হার্ডওয়্যার

১৪. কম্পিউটার ভাইরাস কীভাবে কম্পিউটারে বাসা বাঁধে?

ক. সবাইকে জানিয়ে                      খ. সবার অজান্তে

গ. কোনোটাই নয়             ঘ. দুটিই সত্য

উত্তর

১. ক, ২. গ, ৩. ক, ৪. ক, ৫. ক, ৬. ক, ৭. খ, ৮. ক, ৯. গ, ১০. খ, ১১. খ, ১২. গ, ১৩. খ, ১৪. খ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত