৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৫৯ কোটি ডলার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ১১:১৬ পিএম

বিদেশ থেকে যেকোনো পরিমাণ আয় পাঠাতে নীতিমালা সহজ করায় চলতি সেপ্টেম্বর মাসের প্রথম আট দিনে দেশে ৫৯ কোটি ৫৯ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে গতকাল সোমবার এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ৫৯ কোটির মধ্যে ৫০ কোটি ডলারের বেশি প্রবাসী আয় এসেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে। আট দিনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৯ কোটি ডলারের মতো।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত আগস্ট মাসে দেশে প্রবাসী আয় এসেছিল ২০৩ কোটি ৭৮ লাখ মার্কিন ডলার। তার আগে জুলাই মাসে এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ ডলার। ওই মাসে পবিত্র ঈদুল আজহার কারণে দেশে বিপুল পরিমাণ প্রবাসী আয় এসেছিল। আগস্টে প্রবাসী আয়ের প্রবাহ ২০০ কোটি ডলার ছাড়িয়ে যায়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, হঠাৎ বেসরকারি খাতের অনেক ব্যাংক সরকারি ব্যাংকগুলোর চেয়ে বেশি প্রবাসী আয় আনছে। কারণ, এসব ব্যাংক বেশি দামে বিদেশ থেকে ডলার কিনছে। এসব ব্যাংকের দ্বারস্থ হচ্ছেন প্রবাসীরাও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত