মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১২:০৫ এএম

রংপুরের গঙ্গাচড়ায় নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবাকে (৪৫) যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রংপুর নারী ও শিশু নির্যাতন দমন টাইব্যুনাল-২ এর বিচারক মো. রোকনুজ্জামান এ রায় দেন।

মামলা সূত্রে জানা গেছে, গঙ্গাচড়া উপজেলার রাজবল্লভ মান্দ্রাইন বাঁধেরপাড় এলাকায় ১৩ বছরের এক কন্যা ও স্ত্রীকে নিয়ে বাস করত দ-িত ওই ব্যক্তি। স্ত্রী বাসায় না থাকলে বিভিন্ন সময় সে মেয়েকে ধর্ষণ করত এবং বিষয়টি কাউকে না জানাতে ভয় দেখাত।

২০১৭ সালের ১১ মার্চ সকালে মেয়েটি আবার ধর্ষণের শিকার হয়। ঘটনা জানতে পেরে মেয়েটির মা ১৩ মার্চ গঙ্গাচড়া থানায় স্বামীর বিরুদ্ধে মামলা করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম তুহিন জানান, বাবা তার মেয়ের ওপর বড় অন্যায় কাজ করেছেন। তাই দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত