ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে হচ্ছে আরবি ভাষা ইনস্টিটিউট

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৮ এএম

ঢাকার কেরানীগঞ্জে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে তিন একর জমিতে সৌদি সরকারের অর্থায়নে নির্মিত হচ্ছে ‘আরবি ভাষা ইনস্টিটিউট’। গতকাল মঙ্গলবার সালেহ বিন মোহাম্মাদ আল নাসেফ এর নেতৃত্বে সৌদি আরবের নয় সদস্যের প্রতিনিধিদল ক্যাম্পাস পরিদর্শনের পাশাপাশি বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহর সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ‘বাংলাদেশে আরবি চর্চা ও আরবি ভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠার গুরুত্ব’ শীর্ষক আরবি ভাষায় লেখা একটি প্রবন্ধ উপস্থাপন করেন। প্রতিনিধিদল বাংলাদেশে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত