এসএসসি পরীক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০২:৩৩ এএম

নাটোরে এক এসএসসি পরীক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে জেলা শহরের হাফরাস্তা এলাকায় একটি বাড়িতে এই ধর্ষণের ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী ওই শিক্ষার্থী কোতোয়ালি থানায় মামলা করলে এক নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

নাটোর সদর থানার এসআই জামাল উদ্দীন জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে নাটোর শহরের কানাইখালী মহল্লার আফজাল হোসেনের ছেলে রনি মিয়া, মৃত মোহাম্মদ আলীর ছেলে রকি এবং আবদুল মজিদের ছেলে সোহানকে গ্রেপ্তার করা হয়। পরে ধর্ষণের ঘটনায় সহযোগিতার অভিযোগে হাফরাস্তা থেকে মৃদুল হোসেন এবং তার স্ত্রী মিথিলা পারভীন নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। ওসি জানান রনি, রকি ও সোহান শহরের চিহিত সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক কারবারি। তাদের বিরুদ্ধে নাটোর সদর থানায় একাধিক মামলা রয়েছে।

থানায় করা ওই শিক্ষার্থীর অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে রাজশাহীর বিনোদপুর থেকে আবির (২১) নামের এক দোকান কর্মচারী তার এসএসসি পরিক্ষার্থী প্রেমিকাকে নিয়ে নাটোর আসেন বিয়ে করার উদ্দেশ্যে। পরে স্থানীয় এক বন্ধু বিয়ে দেওয়ার কথা বলে শহরের হাফরাস্তা এলাকায় মৃদুল ও মিথিলা দম্পতির বাসায় নিয়ে যান তাদের। এই দম্পতি সে সময় রনি, রকি ও সোহানকে ডেকে নিয়ে আসে। বাসায় প্রবেশের পর তারা ওই শিক্ষার্থীর গলায় ছুরি ধরে পালাক্রমে ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে। পরবর্তীতে তাদের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেবে বলে ভয় দেখায়।

ওসি জানান, ধর্ষণের শিকার মেয়েটিকে মেডিকেল পরীক্ষার জন্য নাটোর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত