নয়াপল্টনে রিজভী

২৩ দিনে বিএনপি নেতাদের বিরুদ্ধে ৭২ মামলা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০২:৪১ এএম

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, গত ২২ আগস্ট থেকে গতকাল বুধবার পর্যন্ত সারা দেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে ৭২টি। গ্রেপ্তার করা হয়েছে ৩২৯ জনের অধিক নেতাকর্মীকে। এর মধ্যে বিএনপির একজন নির্বাহী কমিটির সদস্য রয়েছেন।

গতকাল বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী অভিযোগ করে বলেন, ‘সারা দেশে দলের নেতাকর্মীদের ওপর স্থানীয় আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হামলায় আহত ১ হাজার ৭১১ জনের অধিক। নামসহ অজ্ঞাতনামা আসামির সংখ্যা ২০ হাজারের বেশি। গত ৩১ জুলাই থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা ৩।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, জ্যেষ্ঠ সহসভাপতি মামুন হাসান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত