সাভারে ম্যাট্রেস কারখানায় অগ্নিকান্ড

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০২:৪২ এএম

সাভারে অনুমোদনহীন একটি ম্যাট্রেস কারখানায় ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এ সময় আগুন পাশর্^বর্তী গুদামেও ছড়িয়ে পড়ে। গতকাল বুধবার সকালে সাভার পৌর এলাকার পূর্ব জামশিং মহল্লায় মেপেল ম্যাট্রেস অ্যান্ড ফোম কারখানায় এ অগ্নিকান্ড ঘটে।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কারখানা এবং গুদামের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল সকাল ৭টার দিকে পূর্ব জামশিং এলাকার আবুল বাশার হাওলাদারের মালিকানাধীন মেপেল ম্যাট্রেস অ্যান্ড ফোম কারখানায় হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয় লোকজন। তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিন্তু কারখানাটির ভেতরে কেমিক্যালসহ প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ থাকায় আগুনের তীব্রতা বৃদ্ধি পায় এবং কারখানার গুদামেও আগুন লেগে যায়। পরে সকাল ৮টার দিকে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত