অনাবৃত ফটোশ্যুটের ঘটনায় বলিউড অভিনেতা রণবীর সিংহকে তলব করেছিল মুম্বাই পুলিশ।
ছবিগুলোর মধ্যে একটি ছবি কেউ বিকৃত করেছে বলে তদন্তকারী পুলিশ কর্মীদের কাছে অভিযোগ করেছেন অভিনেতা।
গত সোমবার সকাল ৭টায় থানায় হাজিরা দিতে গিয়েছিলেন রণবীর। তার বক্তব্য রেকর্ড করে নিয়েছিলেন পুলিশকর্তারা। সেই বয়ানের ভিত্তিতেই সামনে এসেছে এই নতুন তথ্য।
গত জুলাইয়ে নায়কের এই ফটোশ্যুটের মিশ্র প্রতিক্রিয়া জানায় বিভিন্ন মহল। নারীদের অনুভূতি এবং মূল্যবোধে আঘাত করার জন্য তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগও জমা পড়ে।
তবে এ প্রসঙ্গে নায়ক জানান, তিনি জানতেন না যে এই ফটোশ্যুট তার জীবনে এত সমস্যা তৈরি করবে। আরও জানান, ছবিগুলি তিনি আপলোড করেননি। তা হলে অনাবৃত ছবিগুলি নেট দুনিয়ায় ছড়াল কীভাবে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।
