চাকরি

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১১:১৩ পিএম

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো

পদ ও যোগ্যতা : কম্পিউটার অপারেটর ৫ জন। বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান। কম্পিউটারে টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা। ১ সেপ্টেম্বর ২০২২ তারিখে বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে থাকতে হবে। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে একই তারিখে বয়স ১৮-৩২ বছর। (http://bmet.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ৩০ সেপ্টেম্বর ২০২২ বিকাল ৫টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তিসহ অন্যান্য তথ্য পাওয়া যাবে ব্যুরোর এই www.bmet.gov.bd) ওয়েবসাইটে। যোগাযোগ : জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (প্রশাসন ও অর্থ শাখা) ৮৯/২, কাকরাইল, ঢাকা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১ সেপ্টেম্বর ২০২২, পৃষ্ঠা ২

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পদ ও যোগ্যতা : পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগে সহযোগী অধ্যাপক ১ জন। বেতনক্রম : ৫০০০০-৭১২০০ টাকা। ম্যানেজমেন্ট বিভাগে প্রভাষক ৩ জন। বয়স সর্বোচ্চ ৩০ বছর। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগে প্রভাষক ১ জন।  বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগে প্রভাষক ১ জন।  বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। প্রভাষক পদের প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর। শিক্ষাগত যোগ্যতা, আবেদন ফরম ও অন্যান্য দরকারি সব তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের www.just.edu.bd) ওয়েবসাইট এবং রেজিস্ট্রারের দপ্তরে। (career.just.edu.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনসহ প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দেওয়া যাবে ৩০ সেপ্টেম্বর ২০২২ অফিস চলা সময় পর্যন্ত। যোগাযোগ : রেজিস্ট্রার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১ সেপ্টেম্বর ২০২২, পৃষ্ঠা ৭

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

পদ ও যোগ্যতা : সহকারী প্রকৌশলী-তড়িৎ (ইইই)/ যান্ত্রিক/ মেটালার্জিক্যাল/ কেমিক্যাল/ সিভিল/ আর্কিটেকচার/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)। কমপক্ষে ২টি প্রথম বিভাগ বা শ্রেণিসহ বিএসসি ইঞ্জিনিয়ারিং : তড়িৎ (ইইই)/ যান্ত্রিক/ মেটালার্জিক্যাল/ কেমিক্যাল/ সিভিল/ আর্কিটেকচার/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ, শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। ৫ সেপ্টেম্বর ২০২২ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স নূ্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর।

মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। (http://bpdb.teletalk.com.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনের শেষ তারিখ ২ অক্টোবর ২০২২ বিকাল ৫টা পর্যন্ত। আবেদন প্রক্রিয়া ও অন্যান্য দরকারি সব তথ্য জানা যাবে প্রতিষ্ঠানটির এই www.bpdb.gov.bd) ওয়েবসাইটে। যোগাযোগ : বাংলাদেশ  বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, কর্মচারী পরিদপ্তর, ওয়াপদা ভবন (৫ম তলা) মতিঝিল বা/এ, ঢাকা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১ সেপ্টেম্বর ২০২২, পৃষ্ঠা ২

×
সর্বশেষ সর্বাধিক পঠিত