সাক্ষ্য দিতে না আসায় এসআইকে ১০০ টাকা জরিমানা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০১:২৯ এএম

মামলার সাক্ষী দিতে না আসায় পুলিশের এক এসআইকে ১০০ টাকা জরিমানা করেছে রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিচারক মো. জিয়াউর রহমান এই আদেশ দেন। ওই এসআইয়ের নাম এনামুল হক। তিনি দিনাজপুরে কর্মরত রয়েছেন।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইসমত আরা বলেন, নওগাঁয় ২০১৯ সালের এসএসসি পরীক্ষার এক প্রশ্ন ফাঁসের মামলার সাক্ষীর দিন ছিল বৃহস্পতিবার। রাষ্ট্রপক্ষ মামলার তদন্তকারী কর্মকর্তা খায়রুল ইসলামের হাজিরা দাখিল করেন। মামলার ইনফরমেন্ট এসআই মো. এনামুল হক আদালতে সাক্ষীর জন্য উপস্থিত হননি। এর আগেও তিনি সাক্ষী দিতে আসেননি।

অ্যাডভোকেট ইসমত আরা বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে আদালতে সাক্ষ্য প্রদান সাক্ষীর আইনগত দায়িত্ব। সাক্ষী প্রদানের জন্য আদালতের সমন বা প্রসেস-কে ইচ্ছাপূর্বক অবহেলা বা প্রত্যাখ্যান সিআরপিসি-এর ৪৮৫এ ধারামতে শাস্তিযোগ্য অপরাধ। সাক্ষী না এলে মামলা নিষ্পত্তিতে বিলম্ব হয়, বিচারপ্রার্থীদের হয়রানি বাড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত